বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

আগামীর বিশ্বকে যারা নেতৃত্ব দিতে পারবে এমন যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। তাই আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া ধারণা ও জ্ঞানকে শিক্ষার বাস্তব উন্নয়নে কাজ লাগানোর বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে সবাইকে বলে মন্তব্য করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমি-এন্যুয়াল মিটিং ২০২৬ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।  

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, 'বর্তমানে দেশের ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় পাঁচ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে যাদের শিক্ষা ও মেধা বিকাশের বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে করছে। বর্তমানে বিশাল তরুণ জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে যার যথাযথ শিক্ষাদানের মাধ্যমে তাদের দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। সেলক্ষ্যে সরকার শিক্ষার আধুনিকায়নে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা,মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং তথ্য-প্রযুক্তির সংযোজনের পরিকল্পনা নিয়ে কাজ করছে। 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ট্রেজারার ড. মো. সবুর খানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, শিক্ষাবিদ, শিক্ষাখাত সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিবর্গ।  

সর্বশেষ সর্বাধিক পঠিত