মালয়েশিয়া থেকে চরফ্যাশনে পৌঁছেছে আনাছের মরদেহ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আনাছের (২৪) মরদেহ ভোলার চরফ্যাশনে এসে পৌঁছেছে। দীর্ঘ অপেক্ষার পর আনাছের মরদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পরেন স্বজনরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর পর রাতেই অ্যাম্বুলেন্সে করে ভোলার বাড়িতে আনা হয়।

এর আগে, গত ৯ নভেম্বর মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ভোলার বাসিন্দা আনাছ। এরপর সকল কার্যক্রম শেষে আজ তার মরদেহ ভোলায় আনা হয়। নিহত আনাছ চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুল হক হাওলাদারের ছেলে।

এদিকে তার মরদেহটি বাড়ি পৌঁছানোর পর এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে আশপাশের পরিবেশ। কান্নায় ভেঙে পরেন তার বাবা-মা।

পরিবার থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার সকাল ১১টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। শোকাহত পরিবারের সদস্যরা আনাছের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।




 

সর্বশেষ সর্বাধিক পঠিত