ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ড. মারুফ আহমেদ মৃদুল। সহসভাপতি সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন, উপ-মহাসচিব (যুগ্ম সম্পাদক) হেদায়েতুল আজিজ এবং কোষাধ্যক্ষ আসিফুল হাসান মাসুদ। এছাড়া কমিটির আটজন সদস্য হলেন- ড. মুহাম্মদ সোহরাব হোসেন, মো. আনোয়ার কবির চৌধুরী, মো. সাইফ উদ্দিন, মীর এনায়েত হোসেন, মো. হাসানুজ্জামান ঝরু, মো. মোস্তাক সরকার, মেজর কানিজ ফাতেমা, ফরিদা আক্তার আসমা ও মো. শহীদুল্লাহ (প্যারা অ্যাথলেট কমিশন প্রতিনিধি)।
থ্রোবলে আনসার জেল চ্যাম্পিয়ন
জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে বাংলাদেশ জেল ও নারী বিভাগে আনসার শিরোপা জিতে নিয়েছে। বৃহস্পতিবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে পুলিশকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জেল। তৃতীয় হয় সাউথ পয়েন্ট। অন্যদিকে মেয়েদের বিভাগের ফাইনালে আনসার ২-০ সেটে পুলিশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। এই বিভাগের তৃতীয় হয় ফিরোজ স্মৃতি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান নির্বাহী (ইডি) দৌলতুজ্জামান খাঁন।