ব্রিটিশ ব্যবসায়ী প্রেমিক কবীর বাহিয়ার সঙ্গে চলতি বছরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সম্পর্ক ভাঙার গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ৩৬তম জন্মদিনে বড় আপডেট দিলেন এই লাস্যময়ী। আর এই বিশেষ দিনেই অনুরাগীদের নজর কেড়ে নিল তার চর্চিত প্রেমিক কবীর বাহিয়ার একটি পোস্ট।
ভারতীয় সময় অনুযায়ী জন্মদিনের পরের দিন এই শুভেচ্ছা বার্তা সামনে আসতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন শোরগোল। কারণ, এর ঠিক আগেই এই জুটির ব্রেকআপ নিয়ে সরগরম ছিল নেটপাড়া। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হওয়ার পর গুঞ্জন শুরু হয়েছিল যে কৃতি এবং কবীরের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। এক যুবতীর সঙ্গে কবীরের একটি ছবি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ ধরে নেন যে তাঁরা আলাদা হয়ে গেছেন।
তখন টুঁ শব্দ না করলেও সমস্ত জল্পনাকে এক ফুঁ-তে উড়িয়ে দিলেন কবীর স্বয়ং। জন্মদিনে কৃতিকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি শেয়ার করেন কবীর, যার ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি কে ডে’। সঙ্গে জুড়ে দেন একটি নীল রঙের হার্ট ইমোজি, বার্থডে কেক এবং পার্টি ফেস ইমোজি।
শুধু তাই নয়, এর পাশাপাশি একটি ইয়টের ওপর দু'জনের পোজ দেওয়া আরও একটি সুন্দর ছবি পোস্ট করেন তিনি, যার ক্যাপশনে ছিল একটি লাল হৃদয়ের ইমোজি। আর সেই পোস্টগুলো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রি-শেয়ার করে সমস্ত জল্পনায় জল ঢেলে দেন খোদ কৃতিও।
৪০০ পর্বে ‘হাবুর স্কলারশিপ’
প্রতিমন্ত্রীর মন্তব্যে শিক্ষিকার ভিডিও বিতর্ক তদন্তে ‘ইউটার্ন’
গোলরক্ষকদের ‘কৌশলগত বিরতি’ রুখতে নতুন নিয়ম ইংলিশ ফুটবলে