নিউজিল্যান্ডে উপকূলের কাছে ৫.৯ মাত্রার ভূমিকম্প

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৩:০৮ পিএম

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের (নর্থ আইল্যান্ড) পূর্ব উপকূলের কাছে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

রবিবার (২ আগস্ট) জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) এ তথ্য জানিয়েছে।

জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় সুনামি সতর্কতাও জারি করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানানো হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত