ইরানের বিরুদ্ধে সমুদ্র প্রতিরক্ষা সৌদি যুদ্ধ জোটে বাংলাদেশকে জড়িয়ে ফেলায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এক বিবৃতির মাধ্যমে এ উদ্বেগ জানান।
বিবৃতিতে দলটির নেতারা বলেন, ইরান-ইসরায়েল মার্কিন যুদ্ধে সাম্রাজ্যবাদী মার্কিন কৌশলে ইরানের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোট মধ্যপ্রাচ্যে এক নতুন যুদ্ধ উন্মাদনা তৈরী করল।
সেই উন্মাদনায় বাংলাদেশের জনগণকে না জানিয়ে ইরানের বিরুদ্ধে ঐ জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার অর্থই হলো একটি অনাকাঙ্খিত যুদ্ধে বাংলাদেশকে জড়িয়ে ফেলা। যা বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির বরখেলাপ।
বর্তমান সরকার মার্কিন আক্রমনের শিকার ইরানি জনগণের পাশে না দাঁড়িয়ে মার্কিন নির্দেশিত পথে হেটে বাংলাদেশকে বিপদগ্রস্থ করে তুলবে, এটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত।
নেতারা অনতিবিলম্বে এই জোটে অংশ না নেয়ার আহ্বান জানান পাশাপাশি মার্কিন নীতির তল্পিবাহক হওয়ারও তীব্র নিন্দা জানান তারা।
