আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৬:৪১ এএম

আজ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। জাতিসংঘ ঘোষিত এই দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের দাবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’।

১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালনের স্বীকৃতি দেওয়া হয়। এরপর বিশ্বের ৯০টির বেশি দেশে ছড়িয়ে থাকা প্রায় ৩৭ কোটির অধিক আদিবাসীর অধিকার সুরক্ষায় দিবসটি পালন করে আসছে।

পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসী অধ্যুষিত এলাকায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হবে। আজ রবিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।

অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নারী অধিকারকর্মী খুশী কবির, সংসদ সদস্য আন্না মিনজ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার, শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত