গুলশানে গোপন বৈঠক, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৬:৪২ এএম

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পুলিশ প্লাজার পঞ্চম তালা একটি রেস্তোরাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মেহেদী মাসুদ চৌধুরী, এসএম রেজওয়ান হাবিব আলিফ, মো. নান্নু মিয়া, মো. আমিনুর রহমান, সজল আহমেদ ও মো. ইব্রাহিম হোসেন।

গুলশান থানার মো. দাউদ হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গোপনীয় বৈঠকে মিলিত হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৈঠক করার উদ্দেশ্য এবং তাদের পারস্পরিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিন দিন বাদে অন্তর্র্বর্তী সরকার গঠনের পর থেকে একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্যদলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দলটির জ্যেষ্ঠ নেতাদের আরও একটি অংশ রয়েছে আত্মগোপনে। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়াম লীগ নেতাদের বিচার চলছে, সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত