ঢাকায় সেলিনা মনিরের বিশেষ ব্রাইডাল মাস্টারক্লাস ও ওয়ার্কশপ

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট ও প্রশিক্ষক সেলিনা মনির আবারও বাংলাদেশে এসেছেন। দেশের নারী উদ্যোক্তা ও পেশাদার মেকআপ শিল্পীদের দক্ষতা উন্নয়নে আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে তাঁর বিশেষ ব্রাইডাল মেকআপ মাস্টারক্লাস ও হ্যান্ডস-অন ওয়ার্কশপ।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছেন সেলিনা মনির। তাঁর কাছ থেকে এ পর্যন্ত এক হাজারের বেশি নারী পেশাদার মেকআপের প্রশিক্ষণ নিয়েছেন। তাঁদের অনেকে দেশের বিভিন্ন জেলা ও শহরে ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। কেউ কেউ নিজস্ব ব্রাইডাল ও বিউটি স্টুডিও প্রতিষ্ঠা করে স্বাবলম্বী হয়েছেন।

সেলিনা মনির মনে করেন, প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা নিজেদের জন্য নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে পারেন। এবারের কর্মশালার লক্ষ্য শুধু আধুনিক ব্রাইডাল মেকআপ শেখানো নয়, বরং অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে পেশাগতভাবে প্রস্তুত করা।

যা শেখানো হবে
পাঁচ দিনের এই কর্মশালায় আন্তর্জাতিক মানের ব্রাইডাল মেকআপ, আধুনিক মেকআপ ট্রেন্ড, স্কিন প্রিপারেশন, ক্লায়েন্ট কনসালটেশন, প্রফেশনাল মেকআপ কিট ব্যবস্থাপনা এবং বিউটি ব্যবসা পরিচালনার বিভিন্ন দিক হাতে-কলমে শেখানো হবে।

বারিশা হকের সঙ্গে ফটো-ভিডিও ক্যাম্পেইন
বাংলাদেশ সফরের অংশ হিসেবে জনপ্রিয় মডেল বারিশা হকের সঙ্গে একটি বিশেষ ফটো ও ভিডিও ক্যাম্পেইনেও অংশ নিচ্ছেন সেলিনা মনির। ক্যাম্পেইনটি শিগগিরই প্রকাশ করা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

পার্টনার যারা
এবারের কর্মশালার প্রধান আউটফিট পার্টনার Eleni। প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ব্রাইডাল পোশাক সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। অন্যদিকে The Beauty Mall আয়োজনটির অফিশিয়াল কসমেটিকস পার্টনার হিসেবে প্রসাধনী সরবরাহ করবে।

আয়োজকদের প্রত্যাশা, এই কর্মশালা দেশের বিউটি ইন্ডাস্ট্রিতে নতুন দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভূমিকা রাখবে। সেলিনা মনিরের দীর্ঘ অভিজ্ঞতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে অংশগ্রহণকারীরা দেশ-বিদেশে কাজের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত