শিক্ষার্থীদের বুঝেশুনে আন্দোলন করতে বলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আমি দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, কাজ করছি তোমাদের জন্য। বুঝেশুনে আন্দোলন কর। আর যদি মনেই কর, আন্দোলন করতে হবে, একবার এসে আমার সঙ্গে ডিবেট করে যাও, জিজ্ঞেস কর। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এ সময় শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিনা কারণে হৈচৈ করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা যাবে না। এভাবে একটি রাষ্ট্রকে কখনও এগোতে দেওয়া যায় না।
তিনি বলেন, অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে। যারা একটি সরকারের ছয় মাস বয়স না হতেই মিথ্যা অযুহাত দিয়ে রাজনীতি করে, তারা মূলত এ দেশের উন্নতি চায় না, তারা মূলত অধঃপতন চায়। অতএব তাদের নেতৃত্ব জনগণ কখনো মেনে নেবে না।
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ 'আদিবাসী' না
নেপালে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার