কত কিছু আছে এই দুনিয়ায় যা খুব বিচিত্র। কোনো কোনো ঘটনা বা বিষয় মনে যেন বিস্ময় জাগানিয়া। অস্ট্রেলিয়ায় এমনই একটি গ্রাম আছে, যা রূপকথাকেও যেন হার মানায়। হার মানায় মানুষের কল্পনার জগৎকেও। ঠিক যেন এক স্বপ্নপুরী। মাটির নিচে গড়ে ওঠা এই আধুনিক গ্রামকে ঘিরে মানুষের উন্মাদনার শেষ নেই। রূপকথার মতো আজব গ্রামের আজব কাহিনি সত্যিই অবাক করার মতো। কোথায় অবস্থিত এই আজব গ্রাম আবার সামনে এই প্রশ্নটি। গ্রামটি অবস্থিত মাটির নিচে। ভাবতে অবাক লাগলেও এটিই সত্যি। মাটির নিচে কী করে গড়ে উঠতে পারে এমন গ্রাম বা শহর। রূপকথার গল্পের মতোই এ গ্রাম। মাটির নিচে এমন গ্রামটি রয়েছে অস্ট্রেলিয়ায়। সেখানে আস্ত একটি গ্রাম গড়ে উঠেছে মাটির নিচে। গ্রামের নামটি কুবার পেডি। গ্রাম না বলে শহর বলাই ভালো। কুবার পেডি আর পাঁচটি আধুনিক শহরের মতোই। কুবার পেডি শব্দ দুটি এসেছে স্থানীয় নাম কুপা পিটি থেকে, যার বাংলা অর্থ সাদা মানুষের গর্ত। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে ৮৪৬ কিলোমিটার উত্তরে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এই শহরের জনসংখ্যা ১৬৯৫ জন (৯৫৩ জন পুরুষ, ৭৪২ জন নারী এবং অন্যান্য ২৭৪ জন)। দিনের তাপমাত্রা অত্যধিক হওয়ায় কুবার পেডির লোকজন রাতের বেলা গল্ফ খেলে থাকে। শহরে একটি ফুটবল ক্লাবও আছে। ১৯১৫ সালের ১ ফেব্রুয়ারি এখানে প্রথম উপল পাথর পাওয়া যায়, তখন থেকেই এখান থেকে পৃথিবীর অনেক জায়গায় খুব উন্নত মানের উপল পাঠানো হচ্ছে। এ ছাড়া বর্তমানে এটি পর্যটকদেরও কেন্দ্রবিন্দু।