রাষ্ট্রপতি নির্বাচন

কর্নেল (অব.) অলি আহমদকে জাতি ইতিবাচকভাবে দেখবে : ১১ দলীয় জোট

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে সাধারণ প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। কর্নেল (অব.) অলি আহমদকে একজন বীর মুক্তিযোদ্ধা ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জাতি তাকে ইতিবাচকভাবে দেখবে বলে আশা প্রকাশ করেছেন ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আজাদ বলেন, গণতন্ত্র চর্চায় আমরা একটি নতুন ধারা সৃষ্টি করতে চাই। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক, আমরা তা চাই না।

জামায়াতের এ নেতা আরও বলেন, অলি আহমদের মনোনয়নপত্রে প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত সুনিপুণভাবে পূরণ করা হয়েছে। তিনি আশা করেন, নির্বাচন কমিশনের যাচাই-বাছাই পর্বে মনোনয়নপত্রটি বৈধতা পাবে।

তিনি আরও বলেন, কর্নেল অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক হয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত