জুলাই আন্দোলনের মামলা

তাড়াশের সাংবাদিক মৃণাল সরকার গ্রেপ্তার

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৯:৩০ পিএম

জুলাই আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের তাড়াশের সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে তাড়াশ পৌরসভার নিজ বাসার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত মৃণাল সরকার মিলু জাতীয় দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’-এর তাড়াশ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় মৃণাল সরকারের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তবে মৃণাল সরকার মিলুর পরিবারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিবারের দাবি, মামলাটির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন; ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন বলেও তাঁর স্বজনেরা জানান।

​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত