৪৯ পরিদর্শক ও ৭ এএসপিকে পাঠানো হলো অবসরে

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৬:৪৯ এএম

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটে কর্মরত ৪৯ পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।

অবসরে পাঠানো ৭ এএসপি হলেন র‌্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের এসি (প্যাট্রল) মো. নুরুল মোস্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র‌্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, আরআরএফ, ঢাকার এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।

পৃথক প্রজ্ঞাপনে ৪৯ জন পুলিশ পরিদর্শককেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন মো. আবুল হোসেন (জামালপুর), মো. কামরুল ইসলাম মোল্যা (নোয়াখালী), মো. মুজিবুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ), মোহা. জাবেদুল ইসলাম (এসবি), মো. মজিবর রহমান (জামালপুর), একেএম মিজানুল হক (গাজীপুর), মো. মীর মোশারফ হোসেন (ট্যুরিস্ট পুলিশ), মো. সফিকুল ইসলাম (চাঁদপুর), মো. মনিরুজ্জামান (সিআইডি), মো. আজহারুল ইসলাম সরকার (টাঙ্গাইল), মো. কামরুল ইসলাম (বরিশাল রেঞ্জ), এএফএম নাসিম (এসবি), মো. মোফাজ্জেল হোসেন (পিবিআই), মো. জিয়াউল মোর্শেদ (সিআইডি), সুনীল কুমার কর্মকার (মাগুরা), একেএম আজমল হুদা (কুষ্টিয়া), স্বপন কুমার মজুমদার (শিল্পাঞ্চল পুলিশ), মো. বেলায়েত হোসেন (সিআইডি), মো. মেহেদী হাসান (ওসি, টঙ্গী পূর্ব থানা), মো. মনিরুজ্জামান (পিবিআই), মো. এনামুল হক (সিআইডি), বেলালে উদ্দিন জাহাঙ্গীর (সিআইডি), মো. বাবুল আকতার (পিবিআই) এবং ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা (এসবি)।

তালিকায় আরও রয়েছেন এমএ জলিল (লক্ষ্মীপুর), কাজী সাহান হক (পিটিসি রংপুর), মো. মশিউর রহমান (সারদা), মো. সিদ্দিকুর রহমান (ট্যুরিস্ট পুলিশ), মো. মাহমুদুল হক (পিটিসি খুলনা), মো. নজরুল ইসলাম (সিআইডি), মোহাম্মদ সাহিদুর রহমান (এটিকেইউ), বিএম ফরমান আলী (খাগড়াছড়ি), মো. রফিকুল ইসলাম (পিটিসি নোয়াখালী), প্রলয় কুমার সাহা (পিটিসি খুলনা), মো. মিজানুর রহমান (১ এপিবিএন), কেএম আশরাফ উদ্দিন (ট্যুরিস্ট পুলিশ), মীর মো. নুরুল হুদা (রেলওয়ে পুলিশ) এবং নিবারণ চন্দ্র বর্মন, পিপিএম (নৌ থানা, জামালপুর), এসএ মাসুদ পারভেজ (ওসি, তানোর থানা), শেখ মো. গোলাম মোস্তফা (সারদা), মো. মোস্তফা কামাল হায়দার (ডিএসবি, ঝালকাঠি), শাহ মো. হারুন অর রশীদ (সিআইডি), খায়রুল ফজল (এটিকেইউ), মো. ইসমাইল হোসেন (জিএমপি), মো. এমদাদুল হক (এসবি), সমীর চন্দ্র সূত্রধর (১৪ এপিবিএন), আখতারুজ্জামান প্রধান (নৌ পুলিশ), মো. নান্নু মোল্লা (সিআইডি) এবং মো. জাকির রব্বানী (ওসি, কুমিরা হাইওয়ে থানা)। এই ৮৯ জন দেশের বিভিন্ন জেলা, মহানগর পুলিশ, সিআইডি, পিবিআই, এসবি, র‌্যাব, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, পুলিশ ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত