দক্ষিণ সুদান-আবেইয়ে মিশন পরিদর্শন শেষে দেশে সেনাপ্রধান

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:২৮ এএম

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (ইউএনমিস) ও ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (ইউনিসফা) পরিদর্শন শেষে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন। সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন ও বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট এবং আবেই-তে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন করেন। খবর : বাসসের।

উভয় মিশন এলাকায় সেনাবাহিনী প্রধান বাংলাদেশি শান্তিরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়া তিনি ইউএনমিস ও ইউনিসফা মিশনে নিয়োজিত বাংলাদেশি স্টাফ অফিসার, অবজারভার এবং কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কার্যক্রম ও মিশনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান ইউএনমিপসের ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উ এবং ইউনিসফার ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত