ক্যাঙ্গারু মাদার কেয়ার

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৭:৫৩ এএম

অপরিণত বা কম ওজনের নবজাতকের জন্য বিশেষ যত্নের কার্যকর এক পদ্ধতি হলো ক্যাঙ্গারু মাদার কেয়ার। এতে শিশুকে মায়ের খালি বুকের ওপর উপুড় করে, ত্বকের সঙ্গে ত্বক লাগিয়ে নির্দিষ্ট সময় ধরে রাখা হয়। শুধু মা নয়, প্রয়োজনে বাবাও এ পদ্ধতিতে অংশ নিতে পারেন।

ক্যাঙ্গারু মাদার কেয়ারের সবচেয়ে বড় সুবিধা হলো শিশুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। অপরিণত শিশুর শরীরে তাপ ধরে রাখার ক্ষমতা কম থাকায় তারা দ্রুত ঠা-া হয়ে যেতে পারে। মায়ের শরীরের উষ্ণতা শিশুর জন্য অনেকটা প্রাকৃতিক ইনকিউবেটরের মতো কাজ করে। পাশাপাশি শিশুর শ^াস-প্রশ^াস ও হৃদস্পন্দন স্থিতিশীল রাখতে, ঘুম ও ওজন বৃদ্ধিতে সহায়তা করে। কগঈ (ক্যাঙ্গারু মাদার কেয়ার) মায়ের সঙ্গে শিশুর বন্ধনও দৃঢ় করে। শিশুকে বুকের কাছে রাখার ফলে বুকের দুধ খাওয়ানো সহজ হয় এবং মায়ের দুধ উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে জন্মের পর কম ওজনের শিশুদের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। ক্যাঙ্গারু মাদার কেয়ার শুধু হাসপাতালেই নয়, চিকিৎসকের পরামর্শ ও প্রশিক্ষণ অনুযায়ী বাড়িতেও করা যেতে পারে। তবে শিশুর শারীরিক অবস্থা অনুযায়ী কখন, কতক্ষণ এবং কীভাবে কগঈ করতে হবে, চিকিৎসক বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর কাছ থেকে জেনে নেওয়া জরুরি। শিশুর শ্বাসকষ্ট, অতিরিক্ত নিস্তেজভাব বা অন্য কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত