'বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে', কামিন্সের সরল স্বীকারোক্তি

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০১:৩৬ পিএম
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক হারের পর প্রতিপক্ষের নৈপুণ্যকে খোলা মনে স্বীকৃতি দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি সাফ জানিয়ে দেন, কোনো অজুহাত নয়—মাঠের খেলায় বাংলাদেশ তাদের পুরোপুরি  পরাস্ত করেছে।
 
কোথায় ম্যাচটি হাতছাড়া হলো—এমন প্রশ্নে অজি অধিনায়ক বলেন, "সম্ভবত প্রথম দিনেই। আমাদের প্রস্তুতি একদম নিখুঁত ছিল, কোনো অজুহাত দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ সত্যি খুব ভালো খেলেছে। আমাদের আরও দীর্ঘ সময় ব্যাটিং করার পথ খুঁজতে হতো, আর বোলিংয়েও আমরা তাদের ব্যাটারদের ওপর সেভাবে চাপ তৈরি করতে পারিনি।"
 
অস্ট্রেলিয়ান ব্যাটারদের ব্যর্থতা নিয়ে কামিন্স বলেন, "এমন যেকোনো হারের পর প্রতিপক্ষের সাথে নিজের ভুলগুলো বিশ্লেষণ করতেই হয়। ম্যাচটি কেবল শেষ হলো, আমরা বিষয়টি নিয়ে ভেবে দেখব। তবে ঘুরে দাঁড়ানোর দিক থেকে আমাদের অতীত রেকর্ড বেশ ভালো।"
 
বাংলাদেশ দলের নিখুঁত ও শৃঙ্খলিত পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে কামিন্স স্বীকার করেন, "তারা খেলার সব বিভাগেই আমাদের পরাস্ত করেছে। পুরো ম্যাচজুড়ে তারা অত্যন্ত ধৈর্যশীল এবং সুশৃঙ্খল ছিল।"
 
দলের ব্যক্তিগত কিছু পারফরম্যান্স নিয়ে অধিনায়ক বলেন, "ইনজুরির কারণে জশ হ্যাজেলউডের সময়টা ভালো যাচ্ছে না, তবে সে দলের সবচেয়ে কঠোর পরিশ্রমী খেলোয়াড়দের একজন। অন্যদিকে ক্যামেন গ্রিনের ব্যাটিং টেম্পো দেখিয়ে দিয়েছে সে কতটা মানসম্পন্ন ব্যাটার। শেষ দিকে অন্য প্রান্ত থেকে কেবল তাকে সঙ্গ দেওয়ার মতো কিছু ব্যাটারের প্রয়োজন ছিল।"
×
সর্বশেষ সর্বাধিক পঠিত