পাট ধোয়া পর বাড়ি যাওয়া পথে নিখোঁজ

কুমার নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে কুমার নদীতে পাট ধোয়ার শেষে সাঁতরে বাড়ি ফেরার সময় নিখোঁজের একদিন পর মিজানুর রহমান নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভট্টাচার্য্যকান্দি এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মিজানুর রহমান (৬২) ফরিদপুরের ভাঙ্গার বিবিরকান্দি গ্রামের মৃত রশিদ খলিফার ছেলে।

সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আওরঙ্গজেব জানায়, শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে কুমার নদীতে পাট ধোয়া শেষে সাঁতরে নদীর অপরপাড়ে নিজ বাড়িতে যাওয়ার সময় পানিতে তলিয়ে যান মিজানুর রহমান। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সকালে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত