চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১১:৪৬ পিএম

চট্টগ্রামে বাসার তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন ড্রিমল্যান্ড আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এসময় তাদের হেফাজত থেকে ১২টি স্বর্ণের আংটি, ৬ জোড়া কানের দুল ও ২টি গলার চেইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাসিন্দা মো. রহমত ওরফে হাসান (২৯) এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকার বাসিন্দা সাজ্জাদ  হোসেন ওরফে অপূর্ব (২৭)। দুজনই বায়েজিদ  বোস্তামি এলাকার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, গত ২৬ জুলাই সকাল ৮টা থেকে ২৭ জুলাই বিকেল ৫টার মধ্যে নগরের চকবাজার ডিসি রোডের বাসিন্দা এরফানুল হকের বাসার দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে  ১২ লাখ টাকা মূল্যের ৬ ভরি স্বর্ণালংকার চুরি করে। এ ঘটনায় ২৯ জুলাই চকবাজার থানায় একটি মামলা দায়ের হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত