প্রিমিয়ার ইউনিভার্সিটির বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম

প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ফল ২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে এ ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষার মূল্যায়ন কোডভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়।

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম. এম. নছরুল কদির, ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনিরের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন— প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, সিএসই বিভাগের প্রশাসনিক কো-অর্ডিনেটর কিংশুক ধর, এমএসসি প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ হাসান, একাডেমিক কো-অর্ডিনেটর মোহাম্মদ রেজাউর রহমান চৌধুরী এবং কাজী মো. আবরার ইয়াসির।

সিএসই বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা ইনভিজিলেশন, পরীক্ষণ, ভাইভা গ্রহণসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল। সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতায় পরীক্ষা কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত