এশিয়া কাপের জন্য শক্তিশালী দল বাংলাদেশের

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম

আরব আমিরাতের দুবাইয়ে আগামী ২৮ আগস্ট পর্দা উঠবে নারী এশিয়া কাপ ক্রিকেটের ১০ম আসরের। এর সঙ্গী আগামী সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল দিয়েছে বাংলাদেশ। এই দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাড পড়েছেন ওপেনার তাজ নেহার। তার পরিবর্তে ফিরেছেন শারমিন সুলতানা। 

টি-টোয়েন্টি সংস্করণে হবে এবারের এশিয়া কাপ।  টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর। ২৮ আগস্ট থাইল্যান্ড ও হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে ৩১ আগস্ট। প্রথম ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল।

এশিয়ান গেমসে জ্যোতিরা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবেন। ১৭  সেপ্টেম্বর প্রতিপক্ষ চায়না। সেমিফাইনালে ভারত ও স্বাগতিক জাপানের মধ্যকার জয়ী দলের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের ১৫ সদস্যের দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, শানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত