খিলগাঁও থেকে কৃষক লীগের কেন্দ্রীয় সা. সম্পাদক গ্রেপ্তার

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৬:৫৯ এএম

কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) ওয়ারী বিভাগ। গত রবিবার রাজধানীর খিলগাঁও এলাকার একটি পেট্রোলপাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নুরে আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজধানীর গুলশান থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগেও গত বছরের এপ্রিল মাসে জুলাই গণঅভ্যুত্থানের একটি মামলায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন নুরে আলম সিদ্দিকী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত