চট্টগ্রামের আনোয়ারায় গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে সাজ্জাদ হোসেন (৩২) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার।
দণ্ডপ্রাপ্ত মো. সাজ্জাদ হোসেন ওই এলাকার বাসিন্দা। পরে তাকে গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী একশত টাকা অর্থদণ্ডসহ এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধার