চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধার 

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৭:১৩ পিএম

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫ হাজার ৭৮৪টি ইয়াবা, ৮৮ কেজি ১৫৩ গ্রাম গাঁজা, ৬৮১ লিটার ২৫ মিলিলিটার চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, বুধবার (১৯ আগস্ট) ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন এলাকায় ১৫১টি অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩৭টি মামলা করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টে ১০০জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের হেফাজত থেকে ৩৬ হাজার ২৮০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত