এবার ইমরান হাশমির ‘গানমাস্টার জি৯’

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১২:৫১ এএম

বক্স অফিসে চমৎকার প্রত্যাবর্তনের পর ফের নতুন ধামাকা নিয়ে আসছেন বলিউড তারকা ইমরান হাশমি। প্রায় এক দশকের মন্দা কাটিয়ে ২০২৬ সালে ‘আওয়ারাপান ২’ সিনেমার বিশাল সাফল্য তার ক্যারিয়ারে নতুন গতি এনে দিয়েছে। পুরনো ভক্তদের ভালোবাসায় ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করে চলেছে।

এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই তার পরবর্তী সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। নির্মাতারা জানিয়েছেন, ভক্তদের বাড়তি আগ্রহের কথা মাথায় রেখেই আজ (গতকাল) সিনেমাটির প্রথম টিজার প্রকাশ পেতে যাচ্ছে। অ্যাকশন ধাঁচের এই ছবিতে ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জেনেলিয়া ডি’সুজা ও অপারশক্তি খুরানাকে। একের পর এক প্রেক্ষাগৃহে সাড়া ফেলে ইমরান হাশমি আবারও বড় পর্দায় নিজের রাজত্ব প্রতিষ্ঠা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত