বই পরিচিতি

রসিক নজরুল

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:০৫ এএম

নজরুল ছিলেন বৈঠকি মানুষ। প্রাণশক্তিতে ভরপুর। আড্ডা, গান, হইচইয়ে মাতিয়ে রাখতেন চারপাশ। তার রসভরা কথা শুনে না হেসে পারত না উপস্থিত মানুষ। তিনি অন্যকে নিয়ে যেমন রসিকতা করতেন তেমনি রসিকতা করতেন নিজেকে নিয়েও। তার রসিকতাগুলো এমন নির্দোষ ও স্বতঃস্ফূর্ত যে, যাকে নিয়ে রসিকতা করা হচ্ছে তিনিও না হেসে পারতেন না। তার এই রসিকতাগুলো অন্য এক নজরুলকে আমাদের সামনে হাজির করে। নজরুল আমাদের কাছে বিদ্রোহী কবি হিসেবে অধিক পরিচিত হলেও তার শিশুসাহিত্যিক, ছোট গল্পকার, গীতিকার- কোনো পরিচয়ই কম গুরুত্বপূর্ণ নয়। এসব পরিচয় নানাভাবে সুপ্রতিষ্ঠিত হলেও ব্যক্তি নজরুলকে জানার জন্য নজরুলের রসিকতার সঙ্গে পরিচয় থাকা বিশেষ প্রয়োজন। নজরুলের এই রসিকতাগুলো তুলে ধরেছেন লেখক তাপস রায় তার রসিক নজরুল বইয়ে। ছোট-বড় সব ধরনের পাঠকের উপযোগী এই বইটি ছোট্ট বন্ধুরাও পড়ে জানতে পারবে নজরুল সম্পর্কে মজার মজার তথ্য আর ঘটনা।

রসিক নজরুল বইটি তোমাদের ভালো লাগবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত