বিদ্রোহের শিখা

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:০৬ এএম

ধূমকেতু হয়ে এলে বাংলার আকাশে,

অন্যায়ের শিকল ভাঙলে বজ্রের ত্রাসে।

বলো, ও হে, কে হে তুমি বিদ্রোহী কবি,

বাংলায় ফুটে ওঠে তোমারই ছবি।

দুঃখ মিয়া ডাকি সবে লিখেছে অনেক গান,

কবিতার সুরে আর ছন্দে ভরেছ প্রাণ।

তোমার ছবি আঁকে রংধনুটিও,

এই বাংলায় তুমি চিরস্মরণীয়।

হে বিদ্রোহী কবি, হে বাংলার অহংকার,

যুগে যুগে রবে দীপ্ত নাম তোমার।

ছোটদের জন্য লিখেছ অনেক গান,

দেশের জন্য তুমি সঁপেছ নিজের প্রাণ।

এই বাংলায় তুমি গর্ব ও আশা,

তোমার জন্য মনে অনেক ভালোবাসা।

কখনো তুমি কবি, কখনো গায়ক,

এই বাংলায় তুমি আমাদের নায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত