আমি জানিও না সে কই থাকে, তার বিমান মাটিতে নামছে নাকি, নাকি সে আকাশেই আছে—উড়ন্ত; একঘেয়ে শব্দে মাথা ধরছে নাকি; নাকি গতকাল আসছিল সে এই দেশে, যেখানে দুইটা সমান সমান পাখি খাদ্য নিয়া ঝগড়া করে। হইতে পারে তুমি আসছো অথবা আসো নাই, তবু আমি মধ্যরাতে রাস্তায় তাকায়া ছিলাম, ঘরফেরা মানুষজন বিভিন্ন বাহনে ফিরতেছিল। ঐ তো তোমাকে দেখলাম! বাসার সামনে রিকশা থেকে নামলা, কাঁধে ব্যাগ ঠিকঠাক, ঝনঝন শব্দে পয়সাও পড়ল, স্পষ্ট দেখলাম, স্পষ্ট শুনলাম! এমন রাইতে ক্যামনে তুমি একটা কম্পার্টমেন্টে বন্দি থাকতে পারো?
কবিতা
পুরাতন জেলখানা রোড
রওশন আরা মুক্তা
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০