হাউলার বানর হলো, পৃথিবীর সবচেয়ে উচ্চৈঃস্বরে ডাকতে পারা স্থলচর প্রাণী। এদের কণ্ঠস্বরের কম্পন বাঘ-সিংহকে ছাড়িয়ে যায়। হাউলার বানর মূলত দক্ষিণ ও মধ্য আমেরিকার ক্রান্তীয় অঞ্চলের ঘন বনাঞ্চলে বসবাস করে। এদের দূরবিস্তারী চিৎকার, প্রায় ৩ মাইল দূর থেকে স্পষ্ট শোনা যায়। এদের চিৎকার ১৪০ ডেসিবেল পর্যন্ত হতে পারে, যা জেট ইঞ্জিনের শব্দের কাছাকাছি। বানরগুলো নিউ ওয়ার্ল্ড বানরদের মধ্যে, আকারে অন্যতম বৃহত্তম। শরীরের দৈর্ঘ্য সাধারণত ২২ থেকে ৩৬ ইঞ্চি এবং ওজন ৪ থেকে ১০ কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের একটি শক্তিশালী ও লোমহীন প্রান্তযুক্ত লেজ থাকে, যা গাছের ডাল আঁকড়ে ধরতে পঞ্চম হাতের মতো কাজ করে। তারা লেজের ওপর ভর দিয়ে পুরো শরীর ঝুলিয়ে রাখতে পারে। গলায় ‘হায়য়েড’ নামের একটি বিশেষ ও বড় হাড় থাকে। এই হাড়টি একটি সাউন্ড অ্যামপ্লিফায়ার বা লাউডস্পিকারের মতো কাজ করে কণ্ঠস্বরকে বহুগুণ বাড়িয়ে দেয়। মূলত নিজেদের দলগত সীমানা বা এলাকা রক্ষা করার জন্য, ভোরবেলা এবং সন্ধ্যার সময় তীব্র চিৎকার করে। প্রধানত গাছের পাতা খেয়ে তারা বেঁচে থাকে। এ ছাড়া বিভিন্ন ফল, ফুল ও বীজ পছন্দ করে। দিনের প্রায় ৮০% সময় গাছের ডালে ঘুমিয়ে কাটায়। বর্তমানে এই বানরের ১৫টি প্রজাতি রয়েছে। বনাঞ্চল ধ্বংস এবং শিকারের কারণে কিছু প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে। বন্য পরিবেশে এরা সাধারণত ১৫ থেকে ২০ বছর পর্যন্ত বাঁচে।
পৃথিবীর উচ্চৈঃস্বরের স্থলচর প্রাণী
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ এএম
পৃথিবীর উচ্চৈঃস্বরের স্থলচর প্রাণী
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০