দেশ রূপান্তর পরিবারের শোক

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই 

আজ রবিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মমতাময়ী মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। 

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে বয়সজনিত কারণে নিজ বাসভবনে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।  এ সময় গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে  (সাবেক ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ  রবিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় শরীক হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য সকল আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীর প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ফরিদা বেগমের মৃত্যুতে রূপায়ণ গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করে। রাতেই অনেকে হাসপাতালে ছুটে যান।

দেশ রূপান্তর পরিবার এই মৃত্যুতে গভীর শোকাহত। এক শোকবার্তায় সম্পাদক মুস্তাফিজ শফি শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে মরহুমার রুহের মাগফিরাত এবং তার জান্নাতুল ফেরদাউস কামনা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত