প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢুকে পড়া যুবক ৫ দিনের রিমান্ডে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক মুহিবুল্লাহ মুবিনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার সন্ত্রাসবিরোধী আইনের এ মামলায় তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক আসাদুর রহমান আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানস্থলে প্রবেশের পর নিরাপত্তা বেষ্টনী বলয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ মুহিবুল্লাহ মুবিনকে আটক করে। এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে এ মামলাটি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্মগেটের কেআইবি অডিটরিয়ামে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিতে যান। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘিœত করা, সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং অনুষ্ঠান বানচালের উদ্দেশ্যে আসামি মোটরসাইকেলসহ নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশ করে অজ্ঞাতনামা আসামিদের নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত