‘ক্রাফ্টেড টুগেদার- কক্সবাজার ২০২৬’ আয়োজন করল বিএইচএল গ্রুপ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

ঐতিহ্য, আস্থা, অংশীদারিত্ব ও সম্মিলিত সাফল্য উদযাপনে দুই দিনব্যাপী ডিলার কনফারেন্স ‘ক্রাফ্টেড টুগেদার—কক্সবাজার ২০২৬’ আয়োজন করেছে বিএইচএল গ্রুপ। ‘ফ্রম আওয়ার হেরিটেজ টু হোম’ প্রতিপাদ্যে গত ১১ ও ১২ সেপ্টেম্বর কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-তে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএইচএল গ্রুপের চেয়ারম্যান তারকা সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক সিফাত আরমান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা।

বিএইচএল গ্রুপের সিরামিক ব্যবসার তিনটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ড—বিএইচএল সিরামিক, কুংফু সিরামিক ও ভিঞ্চি সিরামিক—এর সম্মিলিত পথচলা, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে কেন্দ্র করেই এবারের আয়োজনের মূল ভাবনা গড়ে ওঠে। অনুষ্ঠানে তিনটি ব্র্যান্ডের স্বতন্ত্র বৈশিষ্ট্য, নান্দনিকতা ও পণ্যের বৈচিত্র্যের মাধ্যমে গ্রাহকের আধুনিক জীবনযাত্রা ও ঘরের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করার প্রত্যয় তুলে ধরা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘ক্রাফ্টেড টুগেদার’ শুধু একটি আয়োজনের নাম নয়; এটি বিএইচএল গ্রুপ ও এর ডিলারদের দীর্ঘদিনের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও একসঙ্গে এগিয়ে চলার প্রতিফলন। অন্যদিকে, ‘ফ্রম আওয়ার হেরিটেজ টু হোম’ প্রতিপাদ্যটি প্রতিষ্ঠানের ঐতিহ্য, অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা ও গুণগত মানকে মানুষের ঘরের সৌন্দর্য ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে যুক্ত করার অঙ্গীকারকে তুলে ধরে।

দুই দিনব্যাপী সম্মেলনে বিএইচএল গ্রুপের ব্যবসায়িক অগ্রগতি, বর্তমান বাজার পরিস্থিতি, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, ব্র্যান্ড উন্নয়ন, পণ্য ও বাজার সম্প্রসারণ এবং ডিলার নেটওয়ার্কের সঙ্গে আরও শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএইচএল গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ডিলারদের দীর্ঘদিনের আস্থা, সহযোগিতা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতের ব্যবসায়িক সাফল্যকে আরও গতিশীল করতে পারস্পরিক আস্থা, উদ্ভাবন, উৎকর্ষ ও সম্মিলিত প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

ব্যবসায়িক আলোচনা ও উপস্থাপনার পাশাপাশি ডিলার ও অতিথিদের জন্য ছিল বিভিন্ন আনন্দঘন ও বিনোদনমূলক আয়োজন। কক্সবাজারের সমুদ্র, প্রকৃতি ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলন ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে।

বিএইচএল গ্রুপের পক্ষ থেকে বলা হয়, একটি শক্তিশালী ব্যবসায়িক প্রতিষ্ঠান শুধু পণ্য তৈরি করে না; বরং সম্পর্ক, আস্থা এবং মানুষের জীবনের সঙ্গে দীর্ঘস্থায়ী সংযোগও তৈরি করে। সেই লক্ষ্যেই বিএইচএল সিরামিক, কুংফু সিরামিক ও ভিঞ্চি সিরামিকের মাধ্যমে ঐতিহ্য ও অভিজ্ঞতাকে আধুনিকতার সঙ্গে যুক্ত করে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার যাত্রা অব্যাহত রয়েছে।

‘ক্রাফ্টেড টুগেদার—কক্সবাজার ২০২৬’-এর মাধ্যমে অতীতের অর্জন উদযাপনের পাশাপাশি ডিলার ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নিয়ে ভবিষ্যতের আরও বড় সাফল্যের পথে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বিএইচএল গ্রুপ।

সর্বশেষ সর্বাধিক পঠিত