বাংলাদেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং পর্যটনে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’-এর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগ নির্বাচন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
বুধবার (১ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানায়, বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া মনোনয়ন যাচাই-বাছাই শেষে সরকারি-বেসরকারি অংশীজনের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড বিজয়ীদের চূড়ান্তভাবে নির্বাচন করেছে।
এবারের পুরস্কারে বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ হিসেবে নির্বাচিত হয়েছে ' শাখাওয়াতস সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট অপটিমাইজেশন'। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—
বর্ষসেরা পাঁচ তারকা হোটেল: ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
বর্ষসেরা চার তারকা হোটেল: হোটেল আগ্রাবাদ
বর্ষসেরা তিন তারকা হোটেল: হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচপিএলসি
বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর: দি বেঙ্গল ট্যুরস লিমিটেড
বর্ষসেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর: শেয়ারট্রিপ লি.
বর্ষসেরা ডোমেস্টিক ট্যুর অপারেটর: ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স
বর্ষসেরা বিনোদন পার্ক: বাংলাদেশ ইকো এডভেঞ্চার
বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা: চারুবালা হোমস্টে এন্ড ট্যুরস
বর্ষসেরা হোমস্টে: আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন)
বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেল: বিডি টিকেটস
বর্ষসেরা ট্যুর গাইড: নুরানী শারমিন আফরোজ
বর্ষসেরা মাইস উদ্যোগ: এম ভি মালঙ্গি
বর্ষসেরা পর্যটন সাংবাদিকতা: মো. সারোয়ার জাহান (মিঠু)
বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ: সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড
বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা: মো. নাঈম উল ইসলাম
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও পর্যটন উদ্যোগকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে এ পুরস্কারের আয়োজন করা হয়েছে। এর আওতায় বিশেষভাবে টেকসই পর্যটন, পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং পর্যটন খাতে উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শনিবার ৩ অক্টোবর বিকেল আড়াইটায় ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বাংলাদেশ পর্যটন পুরস্কার প্রদান অনুষ্ঠানে নির্বাচিতদের উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।