বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য জেমিনি ব্যবহারে বড় পরিবর্তন আনছে গুগল। আগামী ৯ অক্টোবর থেকে বিনামূল্যের অ্যাকাউন্টে জেমিনি ফ্ল্যাশ ও প্রো মডেল ব্যবহারের সুযোগ থাকবে না। এ ধরনের ব্যবহারকারীরা শুধু জেমিনি ফ্ল্যাশ-লাইট মডেল ব্যবহার করতে পারবেন। গুগলের সাপোর্ট পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্ধারিত তারিখের পর বিনামূল্যের অ্যাকাউন্টের সব প্রশ্নের উত্তর দেবে ফ্ল্যাশ-লাইট। তুলনামূলক কম খরচের মডেল হিসেবে ফ্ল্যাশ-লাইটকে তৈরি করেছে গুগল। এর চেয়ে বেশি সক্ষম ফ্ল্যাশ মডেল এবং জটিল কাজ ও উন্নত যুক্তি বিশ্লেষণের জন্য প্রো মডেল ব্যবহৃত হয়। ফলে কোডিং, পড়াশোনা বা বড় নথি বিশ্লেষণের মতো কাজে জেমিনি ব্যবহারকারীদের পেইড সাবস্ক্রিপশনের প্রয়োজন হতে পারে। পরিবর্তনের প্রভাব পড়বে এআই প্লাস গ্রাহকদের ওপরও। যুক্তরাষ্ট্রে মাসে ৫ ডলারের এই প্ল্যানে জেমিনি ৩.১ প্রো ব্যবহারের সুবিধা থাকবে না। বেশি সক্ষম মডেল ব্যবহার করতে মাসে ২০ ডলারের এআই প্রো বা অন্তত ১০০ ডলারের এআই আল্ট্রা প্ল্যান নিতে হবে। এদিকে জেমিনিতে ‘এফোর্ট লেভেল’ নামে নতুন সুবিধা যুক্ত করছে গুগল। লো, মিডিয়াম ও হাই তিন স্তরে এটি ব্যবহার করা যাবে। স্তর যত বাড়বে, মডেল তত গভীরভাবে কাজ করবে; তবে ব্যবহারের সীমাও দ্রুত শেষ হবে।
জেমিনি ব্যবহারে বাড়ছে খরচ
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১২:৫২ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১২:৫২ এএম
জেমিনি ব্যবহারে বাড়ছে খরচ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০