নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল নারীর

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পালিয়ে যান চালক। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার বিরিশিরি ইউনিয়নের বিরিশিরি-ডেউটুকুন সড়কের দাখিনাইল চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই পথচারী নারীর পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী দিলরুবা নামের এক নারী জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় তারা তিনজন যাত্রী ছিলেন। দাখিনাইল চৌরাস্তা এলাকা পার হয়ে কিছুটা সামনে যেতেই এক নারী হঠাৎ দৌড়ে গাড়ির সামনে চলে আসেন। এ সময় দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর ভয়ে চালক দৌড়ে পালিয়ে যান। ইজিবাইকটি সেখানেই একটি বাড়ির সামনে পড়ে রয়েছে।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত