১৫০ পর্বে ‘মিডল ক্লাস ফ্যামিলি’

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ এএম

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আজ প্রচার হবে এর ১৫০তম পর্ব। শাহরিয়ার তাসদিকের রচনা ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সায়েদ জামান শাওন, রওনক হাসান, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, অদিতি জামান স্নেহা, জান্নাত আক্তার, নাদের চৌধুরী, মিলি বাসার, তানজিম হাসান অনিক ও সাদ্দাম মাল।

ঢাকা শহরের একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ ও হাসি-কান্নার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। বাড়ির কর্তা অবসরপ্রাপ্ত শিক্ষক জমিরউদ্দিন সরকারের পরিবারে স্ত্রী ও দুই ছেলেমেয়ে রয়েছে। বড় ছেলে মবিন ধনী হতে চাইলেও ছোট ছেলে বাবার মতো মানুষ হতে চাওয়াকেই জীবনের সার্থকতা মনে করে। পরিবারের নানা সংকট ও জীবনসংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্পটি। ধারাবাহিকটি নিয়ে নির্মাতা নজরুল ইসলাম রাজু বলেন, ‘আমাদের মধ্যবিত্ত পরিবারের সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করেছি এখানে। এই পরিবারের মধ্য দিয়ে সমাজের একটা চিত্র উঠে আসে। চরিত্রগুলোতে দর্শকরা নিজেদের খুঁজে পাবেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত