বিশ্বব্যাংকের সহায়তায় ৪২ হাজার কর্মসংস্থান

এসেছে ৩০০ কোটি ডলারের বিনিয়োগ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৬ এএম

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ এসেছে। এর ফলে প্রায় ৪২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল বুধবার বিশ্বব্যাংক বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ এসেছে। এর মাধ্যমে প্রায় ৪২ হাজার জনের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাংকের এ উদ্যোগ দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা প্রতিষ্ঠানের বিকাশের সুযোগ তৈরি এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করবে।

বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন এসেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প খাতের অবদানও বেড়েছে। তৈরি পোশাক খাতের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে সরকারের নীতিগত লক্ষ্য বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখছে বিশ্বব্যাংকের অর্থায়নে নেওয়া ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস’ (ইসিফোরজে) প্রকল্প।

সংস্থাটি জানিয়েছে, বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের ৮২ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। চামড়াজাত পণ্য, জুতা, লাইট ইঞ্জিনিয়ারিং ও প্লাস্টিক খাত এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক শিল্প খাতের রপ্তানি বাড়িয়ে পণ্যে বৈচিত্র্য আনতে সহায়তা করছে প্রকল্পটি। পাশাপাশি পরিবেশগত ও সামাজিক মানদ- নিশ্চিত করে আরও বেশি ও উন্নত কর্মসংস্থান তৈরিতেও ভূমিকা রাখছে ইসিফোরজে।

সর্বশেষ সর্বাধিক পঠিত