গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবককে গণধোলাই

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

বরিশালেন উজিরপুরে এক নারী গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটকে রেখে খুঁটির সঙ্গে বেঁধে গণধোলাই দেওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উজিরপুর পৌর সদরের চৌরাস্তা টেম্পু স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বায়েজিদ মিঠু (২৮) ওই এলাকার বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার বাসিন্দা বায়েজিদ মিঠু প্রতিবেশী এক নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি ওই নারী দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা তাকে হাতে নাতে ধরে ফেলে। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক নারীর গোপন ভিডিও সংরক্ষিত থাকার সত্যতা মেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়েছে। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন। এলাকাবাসী আভিযোগ করেন বায়োজিদ মিঠুর একজন মাদক সেবী ও চাঁদাবাজ । তার কর্মকান্ডে উজিরপুর উপজেলা সদর ও আশপাশ এলাকায় সাধারন মানুষ আতিষ্ট।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত