মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কৌতুহলের জন্ম দিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে জাহান চমক নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘অনেক দিন চুপ ছিলাম। আর না। আজকেই সব সামনে আনব। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।’
তবে কেন তিনি তার নীরবতা ভাঙবেন সে বিষয়ে কোনো আভাস দেননি। খোঁজ নিয়েও তেমন কোনো তথ্য জানা যায়নি। কেউ বলছেন নিজের সংসার নিয়ে কথা বলবেন তিনি। আবার অনেকে অভিনেত্রীকে পরামর্শ দিয়ে বলছেন ‘যাই হোক, স্পষ্ট করে সামনে আনা উচিত।’