কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম। এর আগে সোমবার (৯ নভেম্বর) ‌রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- ফুলবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুল পোদ্দার আপন (২২) ও একই কমিটির সহসভাপতি জয়ন্ত কুমার মোহন্ত (৩০)। 

আপন উপজেলার চন্দ্রখানা বুদারবান্নী গ্রামের মাসুদ পোদ্দারের ছেলে। জয়ন্ত পূর্ব পানিমাছকুটি গ্রামের মৃত দেবেন্দ্রনাথ মোহন্তের ছেলে।

পুলিশ জানায়, গত আগস্টে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর আওতায় একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপু‌রে তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত