চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ৫ জন ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ২ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম) এর দিক-নির্দেশনায় ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সন্ত্রাস বিরোধী আইনের মামলায় (মামলা নং-০৮/২৫), কলিম উল্লাহ (৫০), সাতবাড়িয়া, চন্দনাইশ ও মো. মোরশেদুল আলম (৩৭), দোহাজারী পৌরসভা।
মারামারি ও অন্যান্য মামলায়: মো. আজাদ (২৪), মামলা নং-০৭/২৬, উত্তর জোয়ারা, জোয়ারা ইউনিয়ন, মো. জিসাত প্রকাশ সাইদুল ইসলাম জিসাত (১৮) ও মো. বাঁচা মিয়া প্রকাশ নুরুল আমিন বাঁচা (৩০), উভয়ের বাড়ি বরকল ইউপির কানাইমাদারী এলাকায়। মামলা নং-১৭/২৬।
মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত: নুরুল ইসলাম (৪০), ১০০ টাকা জরিমানা ও ১৪ দিনের কারাদণ্ড এবং শের মোহাম্মদ (৪৫), ১০০ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড। উভয়ই সাতবাড়িয়া ইউপির বাসিন্দা এবং মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।