হোয়াইট হাউজের কাছে বন্দুক হামলা, নিহত ১

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ এএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজের কাছেই বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। শহরের লোগান সার্কেল এলাকায় এই এলোপাতাড়ি গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের অভিযানের মুখে সন্দেহভাজন বন্দুকধারী গুলিতে আত্মহত্যা করেন। সংবেদনশীল ওই এলাকায় এমন হামলায় হোয়াইট হাউজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের ১৬ কিলোমিটার উত্তরে ১৫তম স্ট্রিট ও পি স্ট্রিটের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি ফিটনেস সেন্টারের (জিম) ভেতরে-বাইরে বৃহস্পতিবার এই বন্দুক হামলা হয়।

তদন্তকারীদের ধারণা, হামলাকারী প্রথমে জিমের ভিতরে ঢুকে গুলি চালায় এবং পরে রাস্তায় বেরিয়ে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাল্টা জবাব দেয় পুলিশ।

নিরাপত্তারক্ষীদের আসতে দেখেই বন্দুকধারী নিজেকে গুলি করে। হামলাকারী নাম ম্যাট ল্যাম্বার্ট (৫৫)। তিনি জরুরি বিভাগের একজন চিকিৎসক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ল্যাম্বার্ট হ্যান্ডগান দিয়ে জিমের ভেতরে তার ভবনের ম্যানেজারকে গুলি করে হত্যা করেন। এরপর একটি রাইফেল দিয়ে আরও চারজনকে গুলি করেন। পরে নিজের অ্যাপার্টমেন্টের ভেতর থেকে দরজা বন্ধ করে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত