ডা. মো. মাহমুদুর রহমান
ডায়াবেটিস বিশেষজ্ঞ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল।
ডায়াবেটিস হলো বিপাকজনিত রোগ। যা আমাদের শরীরে ইনসুলিন হরমোনের সম্পূর্ণ বা আপেক্ষিক ঘাটতির কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এ রোগের উপসর্গ ঘন ঘন প্রস্রাব, অত্যধিক তৃষ্ণা, ক্ষুধা, ওজন কমে যাওয়া, শরীরের ক্ষত দীর্ঘদিনে ভালো না হওয়া, চোখে কম দেখা ইত্যাদি।
ডায়াবেটিসের ধরন
টাইপ-১ ডায়াবেটিস হয় যখন অগ্ন্যাশয়ের বিটা কোষ বিনষ্ট হওয়ার ফলে যথেষ্ট পরিমাণে ইনসুলিন উৎপাদিত হয় না। বিটা কোষ বিনষ্ট হওয়ার কারণ হলো অটোইমিউন বিক্রিয়া।
টাইপ-২ ডায়াবেটিস শরীরে ইনসুলিন থাকে, কিন্তু প্রতিরোধ প্রক্রিয়ার জন্য কোষগুলো ইনসুলিনের যথাযথ ব্যবহার করতে ব্যর্থ হয়। এটি অগ্ন্যাশয়ের ওপর আরও ইনসুলিন উৎপাদনের জন্য চাপ সৃষ্টি করে। রোগের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইনসুলিনের ঘাটতিও তৈরি হয়। সাধারণত ৪০-৪৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের এ ধরনের ডায়াবেটিস ধরা পড়ে।
টাইপ-২ ডায়াবেটিস নীরব ঘাতক, যখন ধরা পড়ে তখন অগ্ন্যাশয়ের ৫০% বিটা কোষ নষ্ট হয়ে যায়। রোগ নির্ণয়ের সময় ৫০% রোগীর কিছু না কিছু জটিলতা দেখা দেয়। গুরুত্বপূর্ণ কারণগুলো হলো শরীরের অত্যধিক ওজন ও কায়িক শ্রমের অভাব। গর্ভকালীন ডায়াবেটিস হলো গর্ভাবস্থার হরমোন ইনসুলিনের উৎপাদনকে বাধা দেয় ও ডায়াবেটিস সৃষ্টি করে। এটি শুধু গর্ভাবস্থার সময়কালের জন্য ঘটে। গর্ভস্থ শিশু আকারে অস্বাভাবিক বড়, শিশুর জন্মগত ত্রুটি, সময়ের আগে জন্ম ও গর্ভেই মৃত্যু হতে পারে। গর্ভকালীন ডায়াবেটিস থেকে কিছু মায়ের স্থায়ী ডায়াবেটিস হতে পারে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে
ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস : ডায়াবেটিস রোগীদের বিপাকজনিত সমস্যা শরীরে সুগারের ও কিটোঅ্যাসিডের পরিমাণ অনেক বেড়ে যায় পানিশূন্যতা, শ^াস-প্রশ^াস ঘন ঘন হয়, মুখ থেকে ফলের গন্ধ বের হয় ও ইলেকট্রোলাইট গোলমাল ঘটে। সঠিক সময় চিকিৎসা না করলে নির্ঘাত মৃত্যু।
হাইপারঅসমোলার হাইপারগ্লাইসিমিক স্টেট : ডায়াবেটিস রোগীদের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, কিন্তু কিটোঅ্যাসিড স্বাভাবিক, শরীরে সোডিয়াম ও ইউরিয়া বেড়ে যাওয়া ও উচ্চ অসমোলারিটির সৃষ্টি হয়। লক্ষণগুলোর মধ্যে তীব্র পানিশূন্যতা, ক্লান্তি, চেতনা লোপ পাওয়া। স্ট্রোক কিংবা সংক্রমণের পরে এ অবস্থা দেখা দেয়। দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা জরুরি।
হাইপোগ্লাইসেমিয়া বলতে বোঝায় রক্তে গ্লুকোজ : পরিমাণ সাধারণ মাত্রার চেয়ে নিচে নেমে যাওয়া। রক্তে গ্লুকোজের পরিমাণ ৩ মি. মোলের নিচে নেমে যাওয়াকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়।
লক্ষণ
মাথাব্যথা, বিভ্রান্তি, বুক ধড়ফড় করা, বেশি ক্ষুধা লাগা, বমি বমি ভাব, ঘাম ও টেনশন হওয়া, অস্থিরতা, কাউকে চিনতে না পারা, অজ্ঞান হওয়া। হাইপোগ্লাইসেমিয়ার কারণ যেমন কোনো বেলার খাবার না খাওয়া, প্রয়োজনের অতিরিক্ত ডায়াবেটিসের ওষুধ কিংবা ইনসুলিন গ্রহণ করা, হঠাৎ করে অতিরিক্ত পরিশ্রম করা।
করণীয়
দ্রুত রোগীকে গ্লুকোজ খাওয়াতে হবে। গ্লুকোজ পাওয়া না গেলে চিনি বা মিষ্টি জাতীয় কিছু খাওয়ানো। রোগী অজ্ঞান হয় কিংবা কোনোভাবে খাওয়ানো সম্ভব না হয়, তবে যত দ্রুত সম্ভব ২ অ্যাম্পুল ২৫% গ্লুকোজ ইনজেকশন শিরায় দিতে হবে। ডায়াবেটিস রোগীদের বড় অংশ নানা ধরনের দীর্ঘমেয়াদি জটিলতায় আক্রান্ত হন। এই রোগের জটিলতায় আক্রান্ত হয়ে অনেক মানুষ অসুস্থভাবে বেঁচে থাকেন। দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মানুষের মৃত্যুর সম্ভাবনা বাড়ায়।
বড় রক্তনালির পরিবর্তন
বড় রক্তনালিতে পরিবর্তনের কারণে হার্ট, মস্তিষ্ক ও প্রান্তিক রক্তনালি আক্রান্ত হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীর রক্তনালির ভেতরে চর্বির স্তর জমা হয়। রক্তের রক্তনালির এ রকম পরিবর্তন হলো এথারোসক্ল্যারোসিস। এ রকম পরিবর্তন কম বয়সে এবং তীব্রতা যাদের ডায়াবেটিস নেই, তাদের চেয়ে বেশি। উচ্চ রক্তচাপ, ধূমপান, রক্তের লিপিড-এলডি এল, ট্রাইগ্লিসারাইড বেশি থাকায় এ ঝুঁকি বাড়ে। ডায়াবেটিস রোগীর ধমনির গহ্বর সরু হয়ে যায়।
হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ২ থেকে ৩ গুণ বেশি এর ফলে হার্ট অ্যাটাক হয়, যেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে থাকি, ডায়াবেটিস রোগীর মৃত্যুর অন্যতম কারণ।
মস্তিষ্কের রোগ স্ট্রোক এটাকে পক্ষাঘাতগ্রস্ততা বলে। অনেকে অল্প বয়সে মৃত্যুবরণ করে আর যারা বেঁচে থাকে তারা পঙ্গু হয়ে বেঁচে থাকে।
পায়ের রোগ রক্ত চলাচল কমে যাওয়ায় হাঁটতে গেলে পায়ে যন্ত্রণা হতে পারে । রক্ত চলাচল কমে যাওয়ার কারণে ড্রাই গ্যাংগ্রিন হতে পারে, পা কেটে ফেলার অন্যতম কারণ।
ছোট রক্তনালিতে পরিবর্তন
চোখ রেটিনোপ্যাথি, কিডনি নেপ্রোপ্যাথি,
স্নায়ুতন্ত্র নিউরোপ্যাথি দেখা দেয়।
চোখ চোখে রেটিনার সূক্ষ্ম রক্তনালি রক্ত জালিকাগুলো ক্ষতি করে। এগুলো স্বাভাবিকের চেয়ে দুর্বল হতে থাকে। নতুন রক্তনালি তৈরি হয়, যেগুলো খুব ভঙ্গুর। এই রক্তনালিগুলো সহজেই ছিঁড়ে রেটিনাতে রক্তক্ষরণ হয়। রেটিনার সূক্ষ্ম রক্তনালি থেকে প্লাজমার একটা অংশ বেরিয়ে আসে, ফলে রেটিনায় পানি জমে, রক্তক্ষরণ বেশি হলে রক্ত চোখের ভিট্রিয়াস প্রকোষ্ঠে ছড়িয়ে যায় এবং হঠাৎ করে দৃষ্টি নষ্ট হয়ে যায়।
ডায়াবেটিসের কারণে কিডনি বিকল হওয়ার আশঙ্কা ২০ গুণ বেশি। কিডনির ছাঁকনি দুর্বল হয়ে যাওয়ার কারণে প্রথমে মাইক্রো এলবুমিন ও পরে এলবুমিন প্রস্রাবের সঙ্গে
বের হতে থাকে এবং আস্তে আস্তে কিডনি বিকল
হওয়ার অন্যতম কারণ।
স্নায়ুর সমস্যা প্রান্তিক স্নায়ুতন্ত্রে নার্ভের ওপরের আবরণী মাইলিন শিথ ক্ষতিগ্রস্ত হয়।
স্বয়ংক্রিয় স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হৃদযন্ত্র, পাকস্থলী, যৌন সমস্যা ইত্যাদি হতে পারে। যৌন সমস্যা ইরেকশন না হওয়া অর্থাৎ লিঙ্গ শক্ত না হওয়া কিংবা শক্ত অবস্থা ধরে রাখতে না পারা।
বিভিন্ন ইনফেকশন যেকোনো ইনফেকশন ডায়াবেটিস রোগীদের সাড়তে সময় লাগে এবং চিকিৎসা দীর্ঘস্থায়ী হয়, খরচ বেশি লাগে এবং জটিলতা বেশি হয়। মহিলাদের জরায়ুর মুখে ছত্রাক ইনফেকশন বেশি হয়। ডায়াবেটিস রোগীর পায়ের সমস্যা, পায়ে ক্ষত বা ঘা তৈরি হয়, যা সহজে ভালো হয় না। চল্লিশোর্ধ্ব যেকোনো ব্যক্তির বছরে একবার ডায়াবেটিস আছে কিনা, পরীক্ষা করা উচিত। এ ছাড়া উপসর্গ দেখা দিলে বা ঝুঁকি থাকলে এর আগেই পরীক্ষা করা উচিত। জটিলতা কমাতে হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে।
টাইপ-১ ডায়াবেটিসের চিকিৎসা
খাদ্য নিয়ন্ত্রণব্যায়াম ইনসুলিনের ব্যবহার আবশ্যক।
টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসা
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত শারীরিক ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ ধূমপান পরিহার মুখে খাওয়ার ওষুধ, প্রয়োজনে ইনসুলিন মনিটরিং রক্তের সুগার মাপা ও হিমোগ্লোবিন এ১সি ৭-এর নিচে রাখা। ব্লাডপ্রেশার ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করা বছরে একবার চোখ পরীক্ষা করানো ও চোখের ডাক্তারের পরামর্শ নেওয়া প্রতিদিন আপনার পায়ে, কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। নিয়মিত পায়ের যতœ নিন, কোনো অস্বাভাবিকতা দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।