রক্ত পরীক্ষা কেন জরুরি

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪০ এএম

ডা. সায়কা নাজনীন

ডায়াবেটিস বিশেষজ্ঞ, বারডেম জেনারেল হাসপাতাল

দেশেও ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। দেশের মাত্র ১২ ভাগ মানুষের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা তা রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে হয়। সাধারণত রক্তে গ্লুকোজ পরিমাপের মাধ্যমে জানা যায়।  চিকিৎসক সাধারণত ব্লাড গ্লুকোজের মাত্রার ওপর ভিত্তি করে ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিনের মাত্রা নির্ধারণ করে থাকেন। ভুল ফলাফলের ওপর ভিত্তি করে চিকিৎসা নিলে বিপদের কারণ হতে পারে। তাই প্রত্যেকটি রোগীর রক্তের গ্লুকোজ পরীক্ষা করার সঠিক পদ্ধতি জানতে হবে।

কী করবেন

ফাস্টিং ব্লাড গ্লুকোজ পরীক্ষা (ঋইঝ) : এই পরীক্ষা খালি পেটে করতে হয়। রাতে খাবারের পর ৮ থেকে ১২ ঘণ্টা কোনো খাদ্যদ্রব্য বা পানীয় (পানি ছাড়া) না খেয়ে এই পরীক্ষা করাতে হবে। অনেকেই এই পরীক্ষার পূর্বে সকালের নির্ধারিত ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন নিয়ে পরীক্ষা করেন, যা সম্পূর্ণ ভুল। রাতে যদি কোনো ওষুধ বা ইনসুলিন গ্রহণের নির্দেশনা থাকে, তাহলে রোগীকে অবশ্যই আগের দিন তা নির্ধারিত সময়েই নিতে হবে।

নাশতার ২ ঘণ্টা পরে ব্লাড গ্লুকোজ পরীক্ষা (অইঋ) : সকালের নাশতা খাওয়ার দুই ঘণ্টা পরে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এর পূর্বে সকালের নির্ধারিত ওষুধ বা ইনসুলিন (যদি থেকে থাকে) নিয়ে নির্ধারিত সময় পরে নাশতা করুন। নাশতার পরে কোনো ওষুধ

থাকলে সেবন করুন। নাশতার দুই ঘণ্টা পরে পুনরায় রক্ত দিন। অনেকে রক্তের গ্লুকোজ পরীক্ষার ফল স্বাভাবিক আসবে, এমন খাবার বেছে নিয়ে খান বা কম পরিমাণে খান। চিকিৎসক বা ডায়েটেশিয়ান কর্তৃক নির্ধারিত খাবার গ্রহণ করে পরীক্ষা করলে সঠিক ফলাফল পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো প্রধান খাবার (যেমন লাঞ্চ বা ডিনারের) পূর্বে বা ২ ঘণ্টা পরে রক্তের গ্লুকোজ পরীক্ষা করা যায়। সেক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করতে হবে।

র‌্যান্ডম ব্লাড সুগার (জইঝ) : এই পরীক্ষায় রক্তের নমুনা যেকোনো সময়ে দেওয়া যায়। তবে নির্ধারিত সময়ে নির্ধারিত মাত্রার ওষুধ বা ইনসুলিন অবশ্যই নিতে হবে।

এ ওয়ান সি পরীক্ষা (গ্লাইকেটেড হিমোগ্লোবিন) : খালি পেট বা খাবারের পর, যেকোনো সময়েই রক্তের নমুনা দেওয়া যায়। গত তিন মাসে রক্তে শর্করার গড় মাত্রা জানা যায়। এই পরীক্ষা সারাবিশে^ বহুল প্রচলিত। ঘরে বসেই সপ্তাহে ২ দিন ডায়াবেটিক পরীক্ষা করুন। সুষম খাবার গ্রহণ, নিয়মতান্ত্রিক জীবনযাপন, ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে ডায়াবেটিস নিয়েও সুস্থ-সুন্দর জীবনযাপন সম্ভব। তাই সব ডায়াবেটিস আক্রান্তরা নিয়ম মেনে চলুন।

সর্বশেষ সর্বাধিক পঠিত