দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৬ লাখ টাকার। ডিএসইর মোট লেনদেনের মধ্যে কোম্পানিটির অংশ ছিল ৪ দশমিক ০৫ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
পর্যালোচনার তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২১ কোটি ১১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। অন্যদিকে ১৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস পিএলসি।
এ ছাড়া সপ্তাহের লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে মালেক স্পিনিং মিলস, আইপিডিসি ফাইন্যান্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইভেন্স টেক্সটাইলস, ডরিন পাওয়ার, শাইনপুকুর সিরামিকস এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনস।