অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে দিন-রাত কঠোর নজরদারি : বিজিবি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ এএম

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অবৈধ তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নজরদারি বৃদ্ধির ক্ষেত্রে স্থল-জল-জঙ্গল কোনোটাকে হালকাভাবে দেখছেন না তারা। সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি রাতের বেলায় নজরদারি বাড়াতে সার্চলাইট, থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল শনিবার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সহল আব্দুল্লাহ। এ সময় আরবিজিবির কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, সীমান্তের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অব্যাহত রয়েছে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান।

রাতের বেলায় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানায় বিজিবি।

সীমান্ত নিরাপত্তায় সাংবাদিকসহ স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা কিংবা অন্য কোনো সন্দেহজনক কর্মকা- চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, কোনো পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে।

দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বিজিবি। অবৈধ তৎপরতা প্রতিরোধে টহল, নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

দিনরাত সবসময় কঠোর নজরদারি করছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি রাতের বেলায় নজরদারি বাড়াতে সার্চলাইট, থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত