দেশের আলোচিত নাট্যদল প্রাঙ্গণেমোর তাদের ১৮তম প্রযোজনা হিসেবে মঞ্চে নিয়ে আসছে বাংলা মঞ্চনাটকের কালজয়ী ও জনপ্রিয় নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’। আগামী ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। একই সময়ে একই মঞ্চে ২০ নভেম্বর নাটকটির দ্বিতীয় প্রদর্শনী করবে দলটি। জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখটের মিস্টার পুনতিলা অ্যান্ড হিজ ম্যান মাট্রি অবলম্বনে নাটকটির বাংলা রূপান্তর করেন আসাদুজ্জামান নূর। ১৯৭৭ সালে আলী যাকেরের নির্দেশনায় নাগরিক নাট্যসম্প্রদায়ের প্রযোজনায় নাটকটি প্রথম মঞ্চে আসে। নতুন প্রজন্মের দর্শক ও নাট্যকর্মীদের সঙ্গে এই জনপ্রিয় নাটকের পরিচয় করিয়ে দিতেই প্রাঙ্গণেমোরের নতুন এ উদ্যোগ। তবে বর্তমান প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।
নতুনরূপে ‘দেওয়ান গাজীর কিসসা’
কীর্তনখোলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০১:১১ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:১১ এএম
নতুনরূপে ‘দেওয়ান গাজীর কিসসা’
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০