হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে বেইনঘর উদ্বোধন ও চরকায় সুতা কাটার মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙামাটি ঐতিহ্যবাহী রাজবন বিহারে শুরু হয়েছে ৫০তম সুবর্ণজয়ন্তী দানোত্তম কঠিন চীবর দানোৎসব। চরকায় সুতা কেটে দুই দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে অংশ নিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে সমবেত হয়েছেন হাজারো পুণ্যার্থী। ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, রং করা এবং বস্ত্র বুনে চীবর তৈরির ঐতিহ্যবাহী আয়োজন ঘিরে রাজবন বিহার এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ছবি: রাঙামাটি প্রতিনিধি।