শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, নজরদারি বা ঝুঁকির ঘোষণা দেওয়া হয়নি।

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৫ এএম

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৯ মিনিটে কম্পন অনুভূত হয়। এ সময় আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। খবর আনাদোলু। 

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শুক্রবার পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলের ওন্দোরেস থেকে ২২ কিলোমিটার (১৪ মাইল) পশ্চিম-উত্তরপশ্চিমে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে কম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল প্রায় ১৪২.১ কিলোমিটার (৮৮ মাইল)।

এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, নজরদারি বা ঝুঁকির ঘোষণা দেওয়া হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত