নারায়ণগঞ্জে জমে থাকা গ্যাসের আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১০:২০ এএম

নারায়ণগঞ্জে একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে আগুনে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নীচ তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের এক আত্মীয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটের দরজা জানালা সব বন্ধ ছিলো। হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে, লিকেজ কিংবা গ্যাসের চাবি চালু থাকায় সারা ঘর গ্যাসে জমে ছিলো। ভোরে চুলায় আগুন জ্বালালে মুহূর্তেই তা বিকট শব্দে বিস্ফোরণ হয়ে দরজা-জানালা সহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

​এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘ঘটনাস্থলে আমাদের একটি টিম কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত